প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
দরিকান্দি গোলাম আকবর মিল্কি দাখিল মাদ্রাসার সভাপতি হেলাল উদ্দিন সরকারকে সংবর্ধনা প্রদান
দরিকান্দি গোলাম আকবর মিল্কি দাখিল মাদ্রাসার সভাপতি হেলাল উদ্দিন সরকারকে সংবর্ধনা প্রদান
বসন্ত টিভি ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গোলাম আকবর মিল্কি দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ মে সোমবার সকাল দশটায় গোলাম আকবর মিল্কি দাখিল মাদ্রাসায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
গোলাম আকবার মিলকি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান,
দরিকান্দি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেন্টু,
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন সরকার বলেন, আমি সকলের কাঁধে কাঁধ মিলিয়ে উক্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে চাই। সততা একটি মহৎ গুণ সততা দিয়ে একজন মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমি সকলের সাথে মিলে শিক্ষার পরিবেশকে যেন সুন্দর রাখতে পারি এবং উক্ত মাদ্রাসার শিক্ষার মানটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাব।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দরিকান্দি ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার সাদাত, দরিকান্দি ইউনিয়নের কৃষক দলের সভাপতি গাজী কালাম, দরিকান্দি ইউনিয়ন যুবদল নেতা কাজী তাপস,
All rights reserved © 2025