ফরদাবাদ রবির বাজারে গণসংহতি আন্দোলনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন
নিজ ইউনিয়ন থেকেই রাজনৈতিক যাত্রা শুরু জোনায়েদ সাকির
এটিএম আলী আহাম্মেদ
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে গণসংহতি আন্দোলনের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ফরদাবাদ রবির বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন হয়।
এই উদ্বোধনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিজ এলাকা থেকেই নতুন করে গতি পেল। উল্লেখযোগ্য বিষয় হলো
ফরদাবাদ ইউনিয়নই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জোনায়েদ সাকির নিজ ইউনিয়ন। দলীয় নেতাকর্মীদের মতে, এই কার্যালয়কে কেন্দ্র করেই আসন্ন নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।
ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শামীম শিবলী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,ফরদাবাদ থেকেই গণসংহতি আন্দোলনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখান থেকেই আরও বেগবান হবে। এটি আমাদের নেতার নিজ ইউনিয়ন-তিনি এই ইউনিয়নকে মনে-প্রাণে ধারণ করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরদাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুর রহমান।
তিনি বলেন,“মাথাল প্রতীক মাথায় নিয়ে আমরা ফরদাবাদের ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছি। জনগণকে জানিয়েছি-আগামীতে জোনায়েদ সাকি এমপি হলে ফরদাবাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষকে জোনায়েদ সাকির পাশে থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মোরশিদ মিয়া আলম।
উল্লেখ্য, সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী এম এ খালেক-এর প্রার্থিতা প্রত্যাহারের পর কিছু বিএনপি নেতাকর্মীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। সে সময় তারা জোনায়েদ সাকির পক্ষে বিএনপির অফিস ব্যবহার করে নির্বাচনী প্রচারণার ঘোষণাও দিয়েছিলেন। তবে ফরদাবাদে নিজস্ব প্রধান কার্যালয় উদ্বোধনের মাধ্যমে গণসংহতি আন্দোলন স্পষ্ট বার্তা দিয়েছে-নিজস্ব সাংগঠনিক শক্তির ওপর ভর করেই তারা নির্বাচনী মাঠে নামছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরদাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের নেতা সোহেল মুন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ বাবু মিয়া (বাঞ্ছারামপুর উপজেলা যুব ফেডারেশন), মোঃ নূর মোহাম্মদ (নুরু মিয়া), হুমায়ুন কবির, সাকিরিন মিয়া (ফরদাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের নেতা), খোকন মিয়া,মোঃ জুনায়েদ মিয়া, বাবু সুনীল মেম্বার (পূর্বহাটি), খায়ের মিয়া, কামাল মিয়া (ভুরবুরিয়া), তৌফিক মিয়া, আপেল মিয়া, লিটন মিয়া (রূপসদী), সফিকুল ইসলাম(কানাইনগর ১নং ওয়ার্ড), সফিকুল ইসলাম, ৪নং সোনারামপুর ইউনিয়ন যুব ফেডারেশন, অগ্নিকন্যা মুনা (গণসংহতি আন্দোলনের নেত্রী, ছলিমাবাদ ইউনিয়ন)
এছাড়াও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণসংহতি আন্দোলনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।