বাঞ্ছারামপুরে নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সম্মানে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ ।
তিনটি গ্রামে প্রায় ১২০০ কেজি মিষ্টি বিতরণ করা হয়
এটিএম আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি। তাঁকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ খবরে পুরো এলাকায় দেখা গেছে আনন্দঘন পরিবেশ।
এ দায়িত্বপ্রাপ্তির সম্মানে বাঞ্ছারামপুরে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও দিনব্যাপী মিষ্টি বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ১১নং ছলিমাবাদ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ভূরভূরিয়া পূর্বপাড়ায় গণসংহতি আন্দোলন পার্টি অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজনের অংশ হিসেবে ভুড়ভুড়িয়া,ঝুনারচর ও গংগানগর-এই তিনটি গ্রামে দিনব্যাপী প্রায় ১২০০ কেজি মিষ্টি বিতরণ করা হয়। পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবাসী ও নেতাকর্মীরা। তাদের মধ্যে ছিলেন-মোঃ মাজেদুল ইসলাম, শরীফ সিয়া, মামুন হাসান বাবু (যুব ফেডারেশন, বাঞ্ছারামপুর উপজেলা), হেলাল মিয়া, আবুল খায়ের (যুব ফেডারেশন), কামাল মিয়া (গণসংহতি আন্দোলনের নেতা), হাসান মিয়া, নজরুল ইসলাম, নাজমুল, শিপার, অলিউল্লাহ (যুব ফেডারেশন) এবং ঈশান মিয়া (যুব ফেডারেশন)।
সোহেল মুন্সি (গণসংহতি আন্দোলনের নেতা)
বক্তব্যে আবুল খায়ের বলেন, জননেতা জোনায়েদ সাকি আমাদের বাঞ্ছারামপুরের গর্ব। বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে শপথ গ্রহণ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তাঁর এই সাফল্যে আমরা তিন গ্রামে ১২০০ কেজি মিষ্টি বিতরণ করেছি। তাঁর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
অন্যদিকে দায়িত্ব পাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা ব্যানার-পোস্টারে ছেয়ে যায়। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানায়।
১১ নম্বর ছলিমাবাদ ইউনিয়নের ঝুনারচর যুব সমাজের উদ্যোগে আরেকটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন জামাল মিয়া, আব্দুস সাত্তার সরকার, বিল্লাল হোসেন, বাসেদ মিয়া, রেজন মোল্লা, হেলাল আহমেদ অনিক, রুবেল রানা, সাইদুল ইসলাম, এমদাদুল হক মেম্বার, জনি, অপু, রানা আহমেদ, মাহফুজ মিয়া ও সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাধারণ মানুষ বলছেন, এ নিয়োগ বাঞ্ছারামপুরের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। জাতীয় দায়িত্বের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবেন বলে বিশ্বাস স্থানীয়দের।

