প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
বসন্ত টিভি - ডেস্ক রিপোর্ট
বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ ময়নুল হক সরকার।
সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক মনিটরিং অফিসার কৃষিবিদ সারোয়ার জামান, অনুষ্ঠানে প্রোগ্রামের মূল প্রবন্ধ ও কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দিন । প্রোগ্রামে
সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার সুষময় ভৌমিক, সমবায় অফিসারের প্রতিনিধি সহকারী পরিদর্শক সাবিহা সুলতানা। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মৎস্য অফিসার সাঈদা আক্তার । দিনব্যাপী প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফারুক ই আজম, জনস্বাস্থ্য প্রকৌশলী সিয়াম আহম্মেদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ , বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বেসরকারী সংস্থার প্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যাক্তি , উদ্যোক্তা কৃষক গন, পার্টনার স্কুলের কৃষক । অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের পরিচিতি, লক্ষ্য ও উদ্দ্যশ্য, কার্যক্রম, পার্টনার পিএফএস সেবা কেন্দ্রের কার্যক্রম ও করনীয়, আয়বর্ধণমূলক কর্মকার্ড, উত্তম কৃষি চর্চা , বাঞ্ছরামপুর উপজেলায় পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে মত বিনিময় করা হয়।
All rights reserved © 2025