ঢাকাFriday , 20 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মা/দক ও চাঁ/দাবা/জির বিরু/দ্ধে জিরো ট/লারেন্স: সফল প্রশাসনকে পুরস্কারের ঘোষণা

admin
February 20, 2026 2:01 pm
Link Copied!

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: সফল প্রশাসনকে পুরস্কারের ঘোষণা

চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মূলে আপসের কোনো সুযোগ নেই।

শুক্রবার সকাল ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করে জানান, মুরাদনগর থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারলে সংশ্লিষ্ট প্রশাসনকে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে আইন অনুযায়ী চলতে হবে এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদারেরও নির্দেশ দেন তিনি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে মন্ত্রীর গাড়িবহর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত সভায় অংশ নেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রীকে স্বাগত জানাতে এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।