প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
মুরাদনগরে ই/য়াবাসহ মা/দক কারবারিকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
চাঁদনী আক্তার মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকার একটি সামাজিক সংগঠনের অফিস কক্ষ থেকে মোবারক হোসেন (২৪) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মোবারক হোসেন কুলুবাড়ী গ্রামের চারু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলুবাড়ী এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে স্থানীয় যুবসমাজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন যুবক কুলুবাড়ী সামাজিক সংগঠনের অফিসের পাশে অবস্থান নেন। দুপুরের দিকে মোবারক হোসেন মাদক বিক্রির চেষ্টা করলে আগে থেকে ওৎ পেতে থাকা যুবকেরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে কুলুবাড়ী সামাজিক সংগঠনের অফিস কক্ষে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
All rights reserved © 2025