বাঞ্ছারামপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নাসির আহমেদ , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন এসইডিপি (সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই, বৃহস্পতি বার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ তারিকুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডঃ গৌতম কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান ,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সদস্যগন সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরনের সম্মাননা শিক্ষার্থীদের শিক্ষায় আরও উৎসাহ যোগাবে এবং আগামী দিনে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা সুলতানা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাছাইকৃত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ থেকে ৩৩ জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন।
আয়োজনে ছিল বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিস ।