ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

টেজাব-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

admin
আগস্ট ১৬, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

টেজাব-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

 

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, টেজাব-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেট ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে।

“বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন শিল্পের সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা, এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। উদ্বোধন করেন  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ শাহজাহান সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক আলহাজ্ব মোঃ নূরুদ্দিন আহমেদ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, কবি শাহীদুজ্জামান প্রধানসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ।

এছাড়া বক্তব্য রাখেন টেজাবের মহাসচিব কবি অশোক ধর ও টেজাবের সভাপতি কবি হাসনাইন সাজ্জাদী। সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা।

আয়োজনে ছিল  টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব) এবং উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট । সৌজন্যে ছিল  VISTA AUX ,কালের সমাজ, Kuakata গেস্ট হাউজ,  প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল গণকণ্ঠ,  স্বদেশ বিচিত্রা , VOICE OF SYDNEY ,অনলাইন পার্টনার একুশে সংবাদ24

বর্ণাঢ্য এ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় এবং শেষে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।