এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা
তদন্ত কমিশন গঠন করে সঠিক তদন্তের মাধ্যমে বাংলাদেশের জনগণকে জানাতে হবে -দোয়া ও মিলাদ মাহফিলে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ
বসন্ত টিভি-ডেস্ক রিপোর্ট
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন, গোলাম মোস্তফা, তাইবুর রহমান মাসুম, শুকুড়ী সেলিম, আবু কালাম, বিউটি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এই দুর্ঘটনা আমাদের জন্য বড় এক দুঃখের দিন। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে বিমান চলাচলের ক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা এবং তদারকির অভাবে যে প্রাণহানি ঘটছে, তার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানাচ্ছি।”
দোয়া শেষে নিহতদের রুহের মাগফিরাত এবং তাদের পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।

