তিতাস নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এটিএম আলী আহাম্মেদ
“এসো ভাই তিতাস বাঁচাই” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীর স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, অবৈধ দখল ও দূষণ বন্ধ এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৪ মার্চ) ৯নং ফরদাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে মো. বাইজিদ ও মো. আসাদুজ্জামান এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তিতাস নদীর বিভিন্ন স্থানে অবৈধ দখল, মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে শুষ্ক মৌসুমে নদীতে পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গিয়ে তীব্র পানিসংকট দেখা দিচ্ছে।
আবেদনকারীরা জানান, অতিরিক্ত দখল ও দূষণের কারণে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক এলাকায় আর্সেনিকযুক্ত নলকূপের পানি ছাড়া বিকল্প উৎস নেই, যা স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে কৃষিকাজ, মৎস্যসম্পদ ও নৌ-চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে জনজীবন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
লিখিত আবেদনে তিতাস নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বিশেষ প্রকল্প গ্রহণ, অবৈধ দখল উচ্ছেদে জরুরি অভিযান, দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ সুপেয় পানির টেকসই ব্যবস্থা নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি নদী ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে তিতাস নদী তার প্রাণচাঞ্চল্য ফিরে পাবে এবং এলাকার হাজারো মানুষের জীবন-জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষিত

