ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ধর্মমন্ত্রীর ঘোষণার পর মুরাদনগরে বিশেষ অ/ভিযান, ই/য়াবা সেবনের সময় আ/টক ৭

admin
February 24, 2026 4:24 pm
Link Copied!

ধর্মমন্ত্রীর ঘোষণার পর মুরাদনগরে বিশেষ অ/ভিযান, ই/য়াবা সেবনের সময় আ/টক ৭

চাঁদনী আক্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার পরপরই মাঠে নেমেছে প্রশাসন। বিশেষ সাঁড়াশি অভিযানে ইয়াবা সেবনের সময় ৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাছান খাঁন

স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরীকান্দির একটি বাড়িতে ইয়াবা সেবন ও কেনাবেচার খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এস আই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে।

আটককৃতরা হলেন নবীপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ (৪৭), মোঃ জুলহাস আহমেদ (৫৫), রামধনীমুড়া এলাকার মোঃ মশিউর রহমান (৪৫), মোঃ ইয়াসিন (৩০), মোঃ সবুর মিয়া, নিমাইকান্দি এলাকার মোঃ মনির হোসেন (৪৫) এবং মোঃ সোহেল মিয়া।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয় এবং প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, ধর্মমন্ত্রীর নির্দেশনার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি জানান, যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ নিজ এলাকায় সফরকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই উপজেলায় অভিযান জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।