ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীকে জেএসএসের ফুলেল শুভেচ্ছা

admin
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীকে জেএসএসের ফুলেল শুভেচ্ছা

মোঃ রেজাউল ইসলাম

১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার রাত সাড়ে ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় কমিটির প্রতিনিধিরা এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাতে প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি ব্যস্ততার মধ্যেও এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, এ এলাকার সন্তান হিসেবে মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। ছোটবেলা থেকে এখানকার মানুষের সঙ্গেই বেড়ে ওঠায় তাঁদের চাহিদা ও সমস্যার বিষয়গুলো তিনি ভালোভাবে বোঝেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

প্রতিমন্ত্রী দেশ গঠনে সকল পর্যায়ের মানুষের সম্পৃক্ততা কামনা করে বলেন, সম্মিলিত উদ্যোগেই টেকসই উন্নয়ন সম্ভব।

এ সময় জেএসএস নেতৃবৃন্দ সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা এবং সেগুলো গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ঢাকা মহানগরের সাবেক সদস্য মোঃ আসিফ মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম ও মহাসচিব মোঃ শোয়েব রহমানের পক্ষ থেকেও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়, যা তিনি সাদরে গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।