পান্ডুঘরে হিফয সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা প্রদান
চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের পান্ডুঘর গ্রামের পান্ডুঘর মাওঃ আব্দুল কাদের (রঃ) মহিলা মাদ্রাসা থেকে চলতি বছরে ৫ জন ছাত্রী পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছে। এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) মাদ্রাসা প্রাঙ্গণে হিফয ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রুবাইয়া বিনতে আমীন,সামিয়া বিনতে কাওছার,মরিয়ম আক্তার,সাবিকুন্নাহার তামান্না,ফাতেমা তুজ জোহরা সহ ৫ জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত পান্ডুঘর মাওঃ আব্দুল কাদের (রঃ) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পান্ডুঘর দরবার শরীফের বর্তমান পীর, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওঃ গোলাম জিলানী পীর সাহেব। তিনি বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং নগরপাড়া ইসলামিক কালচারাল সেন্টারের খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারীদের কুরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় মাওঃ গোলাম জিলানী পীর সাহেব নিজ প্রচেষ্টা ও অর্থায়নে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই ৫ জন হাফেজা গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে নূরানী, নাজেরা ও হিফয বিভাগের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয় এবং ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এ সময় মাওঃ গোলাম জিলানী পীর সাহেব মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন,আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েদের আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তরিকতার সঙ্গে আমরা তাদের দ্বায়িত্ব গ্রহণে সর্বদা প্রস্তুত।
“আল্লাহ কারীম আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং সফলতা দান করুন।

