চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বাংগরা বাজার থানার পান্ডুঘর গ্রামের ঐতিহ্যবাহী পান্ডুঘর দরবার শরীফে বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী ওয়াজ, বয়ান ও দোয়া ইছালে সাওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি এক হৃদয়স্পর্শী ধর্মীয় সমাবেশে পরিণত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মো. গোলাম পরোয়ার সাইদি পীর সাহেব (আড়াইবাড়ী দরবার শরীফ)। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোবারক হোসেন পীর সাহেব (দৌলতপুর দরবার শরীফ)
দুপুর ৩টা ৪৫ মিনিটে প্রথম অধিবেশন শুরু হয় কবর জিয়ারতের মাধ্যমে। পরে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় পান্ডুঘর হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়।
মাহফিলের আখেরি বয়ান প্রদান করেন গোলাম জিলানী পীর সাহেব (পান্ডুঘর দরবার শরীফ)।
বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহেরী (কুমিল্লা) ।
রাত ৮টা ৩০ মিনিটে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন শোয়াইব আহমদ আশরাফী (হবিগঞ্জ)।
রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রধান মুফাস্সির হিসেবে বয়ান রাখেন কামরুল ইসলাম সাঈদ আনসারী (ঢাকা)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাত ১০টা থেকে ইসলামী তাফসির পেশ করেন হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব (নাগাইশ দরবার শরীফ)।
এছাড়াও প্রধান মেহমান হিসেবে বয়ান রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম (এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা)।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান (চেয়ারম্যান, আইটি ভিশন অব কুমিল্লা)।
মাহফিলে শুভ আগমন করেন ভারত থেকে আগত হযরত মাওলানা শরিফুল আমিন বসিরহাটী পীর সাহেব (বসিরহাট দরবার শরীফ)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহসীন কবির ইউসুফী (হেড মাওলানা, নারায়ণগঞ্জ বার একাডেমি) এবং কারী মোহাম্মদ আক্তার হোসাইন (খতিব, বারেশ্বর জামে মসজিদ)।

