ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ সাকির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

admin
ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ সাকির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

এটিএম আলী আহাম্মেদ
বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর-২৪৮) সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জুনায়েদ সাকি’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জুনায়েদ সাকি’র মাথাল প্রতীকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাঞ্ছারামপুর উপজেলার প্রধান মুখ্য সমন্বয়ক মোঃ শামীম শিবলী।
এ সময় তিনি জানান, আগামী সোমবার ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা প্রদান করবেন জননেতা জুনায়েদ সাকি। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফেরিঘাটে উপস্থিত থেকে জননেতা জুনায়েদ সাকি’কে রিসিভ করবেন।
মোঃ শামীম শিবলী বলেন, “বাঞ্ছারামপুরের গণতন্ত্রপ্রেমী মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। জননেতা জুনায়েদ সাকি’র হাত ধরেই একটি ন্যায়ভিত্তিক ও গণমানুষের সংসদ গঠনের প্রত্যাশা করছি। তিনি এ সময় সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জুনায়েদ সাকি’র জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহত্তর রাজনৈতিক সমঝোতা ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জননেতা জুনায়েদ সাকি’র নির্বাচনে অংশগ্রহণের পথ আরও সুগম হলো।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা জোটগত ঐক্য রক্ষা করে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করবেন। একইসঙ্গে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি জননেতা জুনায়েদ সাকি’র জন্য ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।