ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

admin
জুলাই ১৯, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

  • বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার।

এলাকায় তোলপাড়।

আমির হোসেন , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার সদরের থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।

আলোচিত এই হত্যাকান্ডে এলাকায় তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শাহিনুরের পরিবার জানায়, নয় বছর আগে উপজেলার সদরের আলীপুর  গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিবাহ হয়। ওই সংসারে তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর  উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয়বার মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তার তার প্রবাসী স্বামী মাসুদ মিয়াকে নিয়ে পৌরশহরের বর্তমান বাড়িতে ভাড়া থাকতেন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে বাসার অন্য ভাড়াটিয়া শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে রুম থেকে দুর্গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তালা ভেঙ্গে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, “মৃতদেহ সন্ধানের খবর পেয়ে প্রথমে মডেল থানা পুলিশ পর্যবেক্ষণ করে। পরে বিষয়টি সিআইডি বিভাগকে জানানো হয়। বর্তমানে  পুলিশের সিআইডি বিভাগ  ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) পিয়াস বসাক আজ শনিবার  বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মামলার বিষয়ে অনুমান নির্ভর কিচ্ছু বলা যাবে না”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।