বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
ডেস্ক রিপোর্ট : বসন্ত টিভি
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরী বাংলাদেশ এর সদস্য ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সদস্য মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছির উদ্দীন, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান, এডভোকেট মো: রবিউল ইসলাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের সদস্য ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, অর্থ সম্পাদক আগা শামীম
ক্রীড়া সম্পাদক সফিকুল ইসলাম, তথ্য সম্পাদক সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সন্মানিত সদস্য মোঃ পলাশ মিয়া।
তরী বাংলাদেশের সদস্য গনের মধ্যে আরও উপস্থিত ছিলেন
আলী আহম্মেদ, খোরশেদ আলম, মোহাম্মদ আলী নুর, রাজন চন্দ্র সূত্রধর, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান , আশরাফুল ইসলাম মারুফ, মতিউর রহমান, আনিসুর রহমান, অলি উল্লাহ, মোঃ লিটন মিয়া প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলার ঢোলভাঙ্গা নদীর কচুরিপানা পরিষ্কার ও খননের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন। আলোচনা শেষে উপজেলা চত্বরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বৃক্ষরোপণের মাধ্যমে তরী বাংলাদেশের নদী ও প্রকৃতি সুরক্ষা এবং সামাজিক আন্দোলনের কর্মসূচির শুভ সূচনা করেন।

