ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে স্বাধীনতার পর এই প্রথম মহিলা দলের কমিটি গঠন অনুষ্ঠানে কৃষিবিদ পলাশ

admin
জুন ২৮, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে স্বাধীনতার পর এই প্রথম মহিলা দলের কমিটি গঠন অনুষ্ঠানে কৃষিবিদ পলাশ

“ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুরবাসী ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করবে”

ডেস্ক রিপোর্ট -বসন্ত টিভি

বিএনপি মনে করে, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা।

বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী পলাশ বলেন, ‘বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহন করবে কিংবা বর্জন করবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগনের আদালত। তবে যারা জনগনের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে।’

তিনি আরো বলেন,”বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ঘাটি।ইনশাল্লাহ, এই আসনটি উপজেলাবাসী বিএনপিকে উপহার দিবে।অন্য কেউ যদি আসনে বিজয়ী হবেন,এমন আশা করাটা দিবাস্বপ্ন হয়ে থাকবে।”

স্বাধীনতার পর বাঞ্ছারামপুর সদর উপজেলা সদর ইউনিয়ন মহিলা দলের কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গসংগঠন বাঞ্ছারামপুর উপজেলা মহিলা দল। দলটির উপজেলা সভাপতি শারমিন আক্তার রুমা, সাধারণ সম্পাদক তানজিম সুলতান স্বাক্ষরিত এক ঘোষণায় ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে হেলেনা বেগম কে সভাপতি ও নাজমা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার বলেন, ‘ দলের ত্যাগী, নির্যাতিত ও আন্দোলনকারী নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী সরকারের মামলা, হামলা ও নিপীড়নের সময় পাশে থাকা কর্মীদের মূল্যায়ন করা হয়েছে এ কমিটিতে।’

সভায় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির জেলা কমিটির সদস্য এডভোকেট মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম,সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহবায়ক হারুন আকাশ, যুবদল নেতা আবু কালাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক শহিদ শিকদার, পৌর মহিলা দলের সভাপতি বিউটি আক্তার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।