বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ যুবক গ্রেফতার
রোজিনা বেগম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাসসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটার দিকে পৌরসভার দূর্গারামপুর ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জামিল খান এর নেতৃত্বে এসআই মোঃ হাসান উদ্দিন, এএসআই মাদুস ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান।
গ্রেফতারকৃত যুবকের নাম সাইফুল ইসলাম (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামের নসু মিয়ার ছেলে।
অভিযানে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।
ওসি হাসান জামিল খান জানান, এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

