ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম ফাহাদ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ এবং সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাহিদুল ইসলাম ফাহাদ।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ফাহাদ বলেন, “রাজপথ কখনো বেইমানী করে না, তা আজ সত্যি হলো। দলের দুঃসময়ে আমি আন্দোলন-সংগ্রামে ছিলাম। এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মহাসচিব আনিছুর রহমান সুজন ভাই, জেলা আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ ভাই ও সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

