ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
মার্চ ২৬, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

মো. হা‌বিবুর রহমান: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে বিস‌মিল্লাহ রেস্টু‌রে‌ন্টে এই আয়োজন করা হয়।

প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি ফয়সল আহ‌মেদ খা‌নের সঞ্চলনায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ।
ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, মোশারফ হোসেন রিপন, শাহ-রাহাত আলী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট রবিউল ইসলাম, ইসলামী ব্যাংকের ইউনিট অফিসার আল নোমান, আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী লিটন,মো: মু‌তিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধির মাস, যা মানুষের ধৈর্য, সংযম ও সহমর্মিতা বাড়ায়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।

প‌রে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী বিল্ল‌াল হোসাইন।

বসন্ত টিভি/সোহাইল/হা‌বিবুর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।