ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
March 8, 2026 5:40 pm
Link Copied!

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এটিএম আলী আহাম্মেদ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলার বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম শিবলী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস আলী এবং সমবায় কর্মকর্তা আবদুল আহাদ, মুল্লুক হোসেন প্রধান, মোঃ জালাল আহাম্মেদ, শফিক মেম্বার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সেলিম মিয়া, অর্থ সম্পাদক আগা শামীম, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সাদ্দাম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সফিকুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সদস্য পলাশ মিয়া, রিপন সরকার,মোশাররফ হোসেন আতিকুর রহমান লিটন, আলী আহম্মদ, আশিকুর রহমান বাবু, রোমন হায়দার, মেহেদী হাসান মেহের, জয়নাল আবেদীন, আরজু হাসান, আমির হোসেন, মজিবুর রহমান ও ডাঃ মনিম সহ অনেকে।

সভাপতির বক্তব্যে মোল্লা মোঃ নাসির আহমেদ বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব। তিনি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইফতারের পূর্বে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।