ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ঘাঁটি বাঞ্ছারামপুর আসনে জোটের অন্য প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীর জন্য হুঁশিয়ারি ছাত্রদলের

admin
অক্টোবর ৮, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল: “ধানের শীষের প্রার্থী চাই”

বিএনপির ঘাঁটি বাঞ্ছারামপুর আসনে জোটের অন্য প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীর জন্য হুঁশিয়ারি ছাত্রদলের


ডেস্ক রিপোর্ট

বিএনপির ঘাঁটি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন পুনরুদ্ধারের লক্ষ্যে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার একটি বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে তারা স্পষ্টভাবে দাবি করেছেন, এই আসনে শুধু ধানের শীষের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক লিটন সরকার, সভাপতি প্রার্থী আশিকুর রহমান অন্তু প্রমুখ।

ছাত্রদলের নেতারা বলেন, “ডান বাম বুঝি না, অন্য কোনো প্রার্থী আমরা মেনে নেব না। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিগত দেড় দশকে জেলভোগ ও গুলিতে প্রাণ হারিয়েছেন। এখন জোটের শরিক দলগুলো উড়ে এসে জুড়ে বসতে চাইছে, যারা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”

অন্যদিকে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী তৎপরতা চলছে। জামায়াত একক প্রার্থী থাকলেও, বিএনপির স্থানীয় সূত্র জানায়, বাঞ্ছারামপুর আসনে অন্তত এক ডজনের বেশি সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন, যারা দলীয় কর্মসূচি ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রার্থী হিসেবে তুলে ধরছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।