ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংসদ সদস্য জোনায়েদ সাকিকে অভিনন্দন

admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংসদ সদস্য জোনায়েদ সাকিকে অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। বিএনপি’র দলীয় প্যাডের সূত্রে জানা গেছে  তিনি অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি  পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্ব, দৃঢ় মনোভাব ও জনকল্যাণে নিবেদিত চেতনা দেশের সার্বিক উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁর দায়িত্বশীল পদক্ষেপ বাংলাদেশের উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করে তুলবে বলে আমরা আশাবাদী।

বাঞ্ছারামপুরের গর্বিত সন্তান হিসেবে তাঁর এই অর্জন আমাদের সকলের জন্য এক মহিমান্বিত মুহূর্ত। বাঞ্ছারামপুর প্রেসক্লাব তাঁর জন্য অব্যাহত সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।