মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত ও শহীদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাঞ্ছারামপুর পৌর সেচ্ছাসেবকদল
সোমবার দুপুর ৩টায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে, বাঞ্ছারামপুর পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ফাহাদ এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন এর সঞ্চালনায় জুলাই আন্দোলনের সকল আহত-শহীদ এবং মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় সকল আহত এবং শহীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য রাসেল, উপজেলা শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি শাহ আলম ও এস এম সুমন,
উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক।
সার্বিক সহযোগিতা ছিলেন, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মহাসিন, সালাউদ্দিন এবং মোহাম্মদ রাদেন, মোশাররফ হোসেন অপু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য সেচ্ছাসেবকদলের নেতাকর্মী

