ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সালিশে ডেকে নিয়ে হামলা আহত ১৫, বাড়িতে হামলা চালিয়ে লুটপাট।

admin
জুন ১৭, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সালিশে ডেকে নিয়ে হামলা আহত ১৫, বাড়িতে হামলা চালিয়ে লুটপাট।

বসন্ত টিভি : ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায় ১৫ জুন রবিবার সকাল ৯ টায় সালিশির ডাক দেয় রুপসদী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মুসা হায়দার। বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় কমিটির সদস্য শিপন তার লোকজন নিয়ে ফরদাবাদ শান্তির বাজারে গেলে তাদের উপরে অতর্কিতে হামলা চালায় ফরদাবাদ ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি সালাউদ্দিন। এতে শিপন গ্রুপের ১২ জন ও সালাউদ্দিন গ্রুপের ৩ জন আহত হয়। শিপন গ্রুপের ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়। শিপনের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আসলে ছয়টি বাড়িতে হামলা,ভাঙচুর
চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুটে নেয় সালাউদ্দীনের লোকজন ।
শিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঈদ- উল আযহার পর থেকে আমার চাচা ভাতিজা সহ চারজন লোকের ওপরে হামলা করে সালাউদ্দিন, স্থানীয় নেতাদের মাধ্যমে আমরা সালিশে গেলে আমাদের দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হামলা করে।
সালাউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি এবং পরবর্তীতে অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।