ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

admin
জুলাই ৩০, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

‘চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৮ জুলাই ২০২৫:

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ‘ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর-এর সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুমা রহমান তানি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক জনাব এরফানুল হক নাহিদ, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শামীমা আক্তার রুবি এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জনাব সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্র্যাব-এর সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর এবং সঞ্চালনায় ছিলেন  অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলমগীর সরকার ।
সভাপতিত্ব করেন ট্র্যাব-এর সভাপতি কাদের মনসুর।

আলোচনায় বক্তারা বলেন, “চব্বিশ সালের গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, সংস্কৃতির মঞ্চেও ছিল এক ঐতিহাসিক উল্লম্ফন। নাটক, চলচ্চিত্র, গান ও সাংবাদিকতার মাধ্যমে যেভাবে সমাজকে জাগ্রত করা হয়েছিল, তা আজও প্রেরণা জোগায়।”

মিডিয়া পার্টনার হিসেবে  সহযোগিতা করেছেন এটিএন বাংলা ,বিশ্ববার্তা, ইয়েন পার্টনার ও মিডিয়া ভিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।