ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভার টাকায় সাবেক মেয়রের ব্যক্তিগত ড্রেন ও রাস্তা নির্মাণের অভিযোগ

admin
আগস্ট ১৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পৌরসভার টাকায় সাবেক মেয়রের ব্যক্তিগত ড্রেন ও রাস্তা নির্মাণের অভিযোগ

বাঞ্ছারামপুর প্রতিনিধি:


পৌরসভার অর্থে সাবেক মেয়রের ব্যক্তিগত বাসায় ড্রেন ও রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জনগণের টাকায় ব্যক্তিগত কাজ করানো স্বেচ্ছাচারিতার শামিল।

প্রায় ৫০ লক্ষ টাকার প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে টেন্ডারের মাধ্যমে বায়েজিদ কবিরের মালিকানাধীন ‘এস কে এন্টারপ্রাইজ’ কাজের দায়িত্ব নেয়। অভিযোগ রয়েছে, টেন্ডার প্রক্রিয়াটি ছিল কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

প্রকল্পের আওতায় সাবেক মেয়রের নিজ বাসায় ৪১৫ মিটার আরসিসি বক্স ড্রেন এবং ৩০০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হয়। ২০২৪ সালের ২৮ জুন পর্যন্ত কাজের ৪০ শতাংশ সমাপ্তি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ৫ লাখ ৫৭ হাজার টাকা উত্তোলন করে।

পরবর্তীতে কাজ শেষ করে বিলের টাকা উত্তোলনের জন্য নথি পেশ করলে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর মেয়র নজরুল ইসলাম বিল অনুমোদনে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “ব্যক্তিগত কাজে জনগণের টাকা ব্যয় করায় আমি বিলটি অনুমোদন করতে পারছি না।” একই মত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ও বর্তমান ভারপ্রাপ্ত পৌর মেয়রও।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মেয়র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন দাপটের কারণে অনেকে তার বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন। পৌরসভার রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণের মতো কাজও তিনি নিজের অথবা শ্যালকের নামে থাকা লাইসেন্সের মাধ্যমে করাতেন বলে অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।