ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় গঠন করা হয় আহ্বায়ক কমিটি।

admin
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় গঠন করা হয় আহ্বায়ক কমিটি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ কর্মী সভায় গঠন করা হয় আহবায়ক কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ.কে.এম মুসা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা।

উদ্বোধক হিসেবে ছিলেন জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা মো. ইসহাক মিয়া।
আর প্রধান আলোচক ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. ইয়াহ ইয়া মাছউদ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের মাওলানা ছিদ্দিকুর রহমান।

এসময় বক্তব্য রাখেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল হক ভূইয়া অপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের ক্বারী ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভি।

কর্মী সম্মেলন শেষে গঠন করা হয় উপজেলা ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, আহ্বায়ক মাওলানা মো. সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব ক্বারী ফয়সল আহমেদ অভিকে নিয়ে।
এছাড়া গঠন করা হয় পৌর শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, আহ্বায়ক মাওলানা মোবারক হোসেন এবং সদস্য সচিব মাওলানা বিল্লাল হোসেনকে নির্বাচিত করে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট মহসিন, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রোস্তম আলী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।