ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
এটিএম আলী আহাম্মেদ
বিশেষ প্রতিনিধি
জাপানে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান-এর দুই বছর মেয়াদি (২০২৫–২০২৭) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আশিকুল ইসলাম রাজিব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আমজাদ হোসেন মিতুল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ব্রাহ্মণবাড়িয়া থেকে জাপান—লক্ষ্য এক, বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিকতার প্রতিশ্রুতি” এই স্লোগানকে সামনে রেখে প্রবাসে অবস্থানরত অভিজ্ঞ ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তিবর্গকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি জাপানে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং মাতৃভূমির সঙ্গে সম্পর্ক অটুট রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল কার্যনির্বাহী সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জুয়েল আহমেদ, মোসাঃ লিপিকা চৌধুরী, মোঃ জুয়েল, মোঃ লিটন মিয়া, মোঃ শরিফ খান জুয়েল ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মুক্তাদির, মোঃ সুজন মিয়া, মোঃ আরশাদ, মজুমদার রাশেদ, মোঃ সানি, মোঃ সামসুল হুদা , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (জিহাদ), মোঃ সুজন মিয়া নকীর , অর্থ সম্পাদক মোঃ ইমরুল কায়েস, মোঃ সুমন ইসলাম , প্রচার সম্পাদক মোঃ তানভীর আহমেদ রানা, দপ্তর সম্পাদক মোঃ অনিক আহাম্মেদ ইফতি, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রধান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আরাফাত, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা সারা ফেরদৌসী,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা স্বপ্না আক্তার, জোবাইদা আক্তার, সোনিয়া আক্তার, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ সাইফ উদ্দিন সবুজ, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রাজিব আহাম্মেদ অর্ক, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারজানা রিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সামির ।

