ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে সাংবাদিক মনির খাঁনের ইন্তেকাল

admin
ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুরাদনগরে সাংবাদিক মনির খাঁনের ইন্তেকাল

চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর বাংগার বাজার থানা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সাবেক উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনির খাঁন আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন দুপুরে মুরাদনগর মোজাফফরুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মুরাদনগর ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং দাঁড়িপাল্লার সদস্য ইউসুফ সোহেল। এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।