ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন অপসারণ

admin
এপ্রিল ২২, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন অপসারণ

বুধাইরকান্দি ইউনিয়নে বাখরাবাদ গ্যাসের অভিযান, রাজস্ব ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকি কমাতে জোরদার পদক্ষেপ

 ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। উপজেলার বুধাইরকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার হওয়া গ্যাস সংযোগগুলো শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে বসানো একাধিক পাইপলাইন অপসারণ করা হয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে। পাশাপাশি এসব সংযোগ বড় ধরনের দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব অনিয়ম বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দাদের বৈধ গ্যাস সংযোগ গ্রহণ এবং অবৈধ ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।