ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ভিলেজ ফাউন্ডেশনের কোরবানির গোশত বিতরণ

admin
মে ৩০, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ভিলেজ ফাউন্ডেশনের কোরবানির গোশত বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কোরবানির গোশত বিতরণ করেছে পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ভিলেজ ফাউন্ডেশন’।

সংগঠনটির উদ্যোগে এবার একটি গরু কোরবানি করা হয়। কোরবানির পর প্রাপ্ত প্রায় ১৩০ কেজি গোশত অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রস্তুত করে দরিদ্র পরিবারগুলোর দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

জানা যায়, বিতরণের জন্য মোট ৫০টি প্যাকেট প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে ৪৬টি প্যাকেট ৪৬টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং বাকি ৪টি প্যাকেট কানাইনগর মাদ্রাসার এতিমখানায় প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা নিজ দায়িত্বে মাঠপর্যায়ে গিয়ে এই গোশত পৌঁছে দেন।

এ সময় গোশত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভিলেজ ফাউন্ডেশনের সভাপতি সাজ্জাদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাজ্জাদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও ব্যক্তিবর্গ।

ভিলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিকতা, সহমর্মিতা এবং ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়াই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবকল্যাণে কাজ করা ভিলেজ ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার।

সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে জানায়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, এবারের এই মহতী উদ্যোগ সফল করতে যে সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগী সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভিলেজ ফাউন্ডেশন পরিবার।

সকল কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, “মানবতার সেবা ও সামাজিক দায়িত্ববোধই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।