ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (WSFC)-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
জুলাই ১২, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (WSFC)-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল ইসলাম লাকী

বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (WSFC)-এর বর্ধিত সভা শনিবার (১১ জুলাই ২০২৬) রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডস্থ ৮৭ ওয়ালটন টাওয়ারে ইকোনমিক সাংবাদিক ফোরামের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি আশরাফুল আলম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ধূমপান ও মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য ধূমপান ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন, ‘গানে গানে সচেতনতা’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা, বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন এবং সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ধূমপান ও মাদকবিরোধী কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী। সার্বিক ব্যবস্থাপনায় তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক ইমারত হোসেন ঈমান।

এ সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি লায়ন হেলাল উদ্দিন হিলু, ডঃ হাসান আহমেদ মেহেদী, নুর আলম, আবু বক্কর সিদ্দিক, তারেক হাসান, মোঃ হাসান আলী। যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ হালদার, হাফিজুল ইসলাম তালুকদার, কে এম সুজন, আব্দুস সুবাহান সাজিদ। সহ সাংগঠনিক সম্পাদক রিজন আহমেদ, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ইয়াসিন মোঃ তুহিন দপ্তর সম্পাদক মোঃ রাহাত উল্লাহ লিমন, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলমাস ফারুকী তূর্য, পরিকল্পনা বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ জয়, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ রানা জয়, প্রশিক্ষণ বিষয় সম্পাদক সাদিয়া সুলতানা তৃষা, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মুরাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শুয়াইব, সমবায় ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল, সহ সমবায় ও সমাজ কল্যান বিষয় সম্পাদক জোনাকি জোনাক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া তূর্ণা সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহজাবিন আক্তার আখী , ত্রাণ, দুর্যোগ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোসাম্মৎ ইয়াসমিন ইসলাম, সহ ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল হক সিকদার, স্বেচ্ছাসেবক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, সহ স্বেচ্ছাসেবক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, নির্বাহী সদস্য বেলায়েত হোসেন, মোঃ পারভেজ রানা, এম এ আজিজ মিন্টু, কে এম জামান, মোঃ গোলাম রাব্বানী, মোঃ আসাদুজ্জামান ও মোঃ ইদ্রিস সরকার।

অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।