ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বসন্ত টিভি
জুলাই ১৮, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

এ সময় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ দুধ মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি জাকির হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা বাছির উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক মোঃ শামীম শিবলী, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, এনসিপির উপজেলা সমন্বয়ক মোঃ মাইনুদ্দিন, জুলাই আন্দোলনে আহত মোঃ আজিজুল এবং জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জুলাই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার ফজিলাতুননেছা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।