ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম

Editor
জুলাই ২৮, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

এডি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাসব্যাপী গ্রাহকসেবা কার্যক্রমের অংশ হিসেবে বাঞ্ছারামপুর শাখায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাঞ্ছারামপুর  শাখার ম‌্যা‌নেজার মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তা‌রিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাঞ্ছারামপুর‌ প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মো.শামীম শিবলী, উপ‌জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভি‌পি মুসা, ইসলামী হাসপাতা‌লের ব‌্যবস্থাপনা প‌রিচালন একেএম মোশারফ হো‌সেন রিপন, অধ‌্যক্ষ মোহাম্মদ হা‌বিবুর রহমান, সা‌বেক প্রধান শিক্ষক দুধ মিয়া, অধ‌্যক্ষ রুহুল আমিন আব্দুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র অফিসার মো. রেজাউল ক‌রিম। সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুবুর রহমান।

বলেন, ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের নিরাপদ ও সহজ লেনদেনের সুযোগ সম্প্রসারণে ব্যাংক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো হলে ব্যক্তি, পরিবার এবং দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হয়।

প্রধান অতিথি তা‌রিকুল ইসলাম বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং জনবান্ধব ব্যাংকিং কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী ব্যাংকের এ ধরনের উদ্যোগ গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি মো. শামীম শিবলী বলেন, গ্রাহককেন্দ্রিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি ব্যাংক মানুষের আস্থা অর্জন করে। ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা মাসের মতো উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে সহায়ক হবে। তিনি প্রবাসী আয় বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠাতে সবাইকে উদ্বুদ্ধ করার ওপরও কোন ধরনের গুজবে কান না দেওয়ার গুরুত্বারোপ করেন।

আরও উপ‌স্থিত ছিলেন ১২ নং উজানচর ইউ‌নিয়‌নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বি‌শিষ্ট ব্যবসায়ী সমাজ‌সেবক জনাব মো: না‌ছির উ‌দ্দিন (মুন্সী), মাওলানা মা‌জেদুল ইসলাম, সি‌দ্দিকুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।