ঢাকাFriday , 6 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান পদে জিসান সরকারকে চান নেতাকর্মীরা, ফেসবুকে চলছে সমর্থনের ঝড়

admin
March 6, 2026 6:09 pm
Link Copied!

চেয়ারম্যান পদে জিসান সরকারকে চান নেতাকর্মীরা, ফেসবুকে চলছে সমর্থনের ঝড়

এটিএম আলী আহাম্মেদ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জিসান সরকারকে চেয়ারম্যান পদে দেখতে চেয়ে ফেসবুকে ব্যাপক পোস্ট দিচ্ছেন।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর থেকেই সামাজিক মাধ্যমে এই প্রচারণা বেশি চোখে পড়ে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী নিজ নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানান।

শুধু স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাই নন, দেশের বিভিন্ন জেলা এবং প্রবাসে থাকা বাঞ্ছারামপুরের অনেক সমর্থকও সামাজিক যোগাযোগমাধ্যমে জিসান সরকারের পক্ষে মতামত প্রকাশ করছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, জিসান সরকার অতীতে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

সমর্থকদের অনেক পোস্টে উল্লেখ করা হয়েছে, বিগত সময়ে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তিনি কয়েক দফায় কারাবরণও করেছেন বলে দাবি করা হয়।

ফেসবুকে দেওয়া পোস্টগুলোতে তাকে একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে উল্লেখ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা প্রকাশ করছেন নেতাকর্মীরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে জিসান সরকারের নাম নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-পর্যালোচনা। তবে এ বিষয়ে এখনো জিসান সরকারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণ নেতৃত্ব এবং দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততার কারণে জিসান সরকার ইতোমধ্যে বাঞ্ছারামপুরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।