বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলনের প্রার্থী সাইদউদ্দিন খাঁন জাবেদের সমর্থনে উঠান বৈঠক
ডেস্ক রিপোর্ট
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সাইদউদ্দিন খাঁন জাবেদের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার দশদনা উত্তরপাড়া স্কুল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শহিদ মিয়া ব্যাপারি।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইদউদ্দিন খাঁন জাবেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শামসুল হক সুমন, উপজেলা সিনিয়র সহ-সভাপতি ক্বাজি মুহাম্মদ আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুফতি জুবায়ের আহমাদ আবদি, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুশাররফ হুসাইন, উপজেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মুখলেসুর রহমান, মুহাম্মদ সগির মিয়া, মুহাম্মদ আব্দুল হান্নান, মুহাম্মদ রফিক, মুহাম্মদ আশরাফ আলীসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর পৌর শাখার সভাপতি হাফেজ ক্বারি আশরাফ আলী।

