জাতীয় সাংবাদিক সংস্থা বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি মোল্লা নাসির ও সাধারন সম্পাদক সেলিম
এটিএম আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করতে জাতীয় সাংবাদিক সংস্থা (JSS)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় পরিষদ ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোল্লা মোঃ নাসির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ ও উদ্যমী সাংবাদিক, চ্যানেল এস প্রতিনিধি মোঃ সেলিম মিয়া।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এবং মহাসচিব মোঃ শোয়েব রহমান আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আতিকুর রহমান (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমেদ (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক আলী আহমেদ (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম (দৈনিক মুক্ত খবর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোমান মিয়া (দৈনিক সময়ের বাংলা) দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মারুফ ইসলাম (যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক), মেহেদী হাসান (তথ্য ও গবেষণা) এবং সালমা বেগম (মহিলা, শিশু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, সুমন চক্রবর্তী ও পলাশ মিয়া।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই সংগঠনের মাধ্যমে বাঞ্ছারামপুরের অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
নতুন কমিটির অনুলিপি অবগতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে নবগঠিত এই কমিটিকে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলের শুভানুধ্যায়ীরা স্বাগত জানিয়েছেন

