ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে জু’য়ার আসরে হানা, আটক ৭

admin
এপ্রিল ৪, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে জু’য়ার আসরে হানা, আটক ৭

উপজেলা প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে নগদ ২৮ হাজার ৭৫০ টাকা এবং জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মোঃ জসিম (২৮), মোঃ তৌহিদ মিয়া (৩৮), মোঃ আলম মিয়া (৪০), মোঃ মানিক মিয়া (২৭), মোঃ আশিক মিয়া (২৫), মোঃ জিয়াউর রহমান (৩৫) ও মোঃ মহিউদ্দিন (৪৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসছিল, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, অবৈধ কর্মকাণ্ড বন্ধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।