ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঙ্গরায় মা/দকবিরোধী অভিযানে ৫০ পিস ই/য়াবাসহ যুবক গ্রে/প্তার

admin
মার্চ ৪, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বাঙ্গরায় মা/দকবিরোধী অভিযানে ৫০ পিস ই/য়াবাসহ যুবক গ্রে/প্তার

চাঁদনী আক্তার
বাংগরা বাজার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ নাছির উদ্দীন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ সরোয়ার, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিন-১ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১২নং রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বাখরাবাদ এলাকায় অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মোড় সংলগ্ন ইউসুফ মিয়া আল মামুনের দধি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক নাছির উদ্দীন উপজেলার বি চাপিতলা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।