ঢাকাFriday , 6 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে টানা গণসংযোগে জোনায়েদ সাকি

admin
February 6, 2026 5:41 pm
Link Copied!

বাঞ্ছারামপুরে টানা গণসংযোগে জোনায়েদ সাকি

পথসভা ও উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক সাড়া

ডেস্ক রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনে মাঠ চষে বেড়াচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও যুগপৎ আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি। পথসভা, উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গণসংযোগে ভোটারদের ব্যাপক উপস্থিতি তার প্রচারণায় নতুন গতি যোগ করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিনভর গণসংযোগে অংশ নিয়ে জোনায়েদ সাকি বলেন, “কৃষিকে টিকিয়ে রাখতে হলে কৃষকের মুখে হাসি ফেরানোই প্রথম শর্ত। স্মার্ট কৃষক কার্ড চালুর মাধ্যমে সার, বীজ ও কীটনাশকসহ সব ধরনের সহায়তা নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক, দক্ষ ও ন্যায্য সমাজ গড়ার রাজনীতি করতে চাই।”

নির্বাচনে আর মাত্র পাঁচ দিন বাকি থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ো গতিতে প্রচারণা চালান তিনি। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও মতামত শোনেন এবং গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’-এ ভোট প্রার্থনা করেন।

দিনব্যাপী প্রচারণায় হায়দরনগর, তাতুয়াকান্দি, কমলপুর, সাতবিলা, পাইকারচর ও হোসেনপুরসহ ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন জোনায়েদ সাকি। প্রতিটি স্থানেই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড’ চালু করা জরুরি। রাষ্ট্রকেই জনগণের চিকিৎসার দায়িত্ব নিতে হবে।”

এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামে খেলাধুলার মাঠ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”

প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবিরউদ্দিন, ব্যারিস্টার নাসের খান অপু, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী অঞ্জনা আলম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আ. আজিজ, বিএনপি নেতা এনামুল হক, শিল্পপতি কামরুজ্জামান, জাসাস নেতা আবদুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, বাঞ্ছারামপুর আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে জোনায়েদ সাকি বর্তমানে অন্যতম আলোচিত ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। বিএনপি জোটের সমর্থন নিয়ে গণসংহতি আন্দোলনের ‘মাথাল’ প্রতীকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।