বাঞ্ছারামপুরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার, ৩০০ পরিবারে হাসি
বসন্ত টিভি ডেস্ক | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর কালিকাপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মানিক হোসেন জানান, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এবার তাদের ১৬তম মানবিক উদ্যোগ হিসেবে তিনটি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রবাসে অবস্থান করায় তারা সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তাদের পক্ষ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (নয়ন) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এই ধরনের সহায়তা অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে আনে। তারা ভবিষ্যতেও সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আলমগীর হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইব্রাহিম সরকারসহ একটি সক্রিয় টিম বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন।
মানবিক সহায়তার এই উদ্যোগ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ঈদের আনন্দ ভাগাভাগিতে নতুন মাত্রা যোগ করেছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যাদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয় তারা হলেন, সভাপতি মোঃ আলমগীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ জামির মিয়া ও আব্দুল কুদুস মোল্লা, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেপারী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মোঃ ওমর ফারুক ও মোঃ ইব্রাহিম, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক সাহেদ আল আমিন, মোঃ সাইজ উদ্দিন ও রুবেল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শামসুল আলম ও মোঃ আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (নয়ন), দপ্তর সম্পাদক মোহাম্মাদ ওয়াসিম, সহ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ ফকির, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু হানিফ মোল্লা, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া, মোঃ আবু কালাম ও দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার, যুব বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন দুলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ মুল্লুক হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির আহাম্মেদ। এছাড়াও উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন মোঃ সোহেল রানা, ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী মোল্লা।

