ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
নভেম্বর ১৪, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বসন্ত টিভি ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাঞ্ছারামপুর প্রেসক্লাব
১৪ নভেম্বর, শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরে প্রেসক্লাবের নিজস্ব ভূমিতে চলমান ভবন নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ, সহসভাপতি ফয়সল আহমেদ খান, সাধারণ সম্পাদক শামীম শিবলী, অর্থ সম্পাদক আগা শামীম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য সুমন চক্রবর্তী, সদস্য আতিকুর রহমান লিটন, মোহাম্মদ উল্লাহ, মারুফ, রুমন হায়দার, আলী আহাম্মদ, সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতাকারী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালে মরহুম অধ্যাপক শরিয়ত রসুল বাঞ্ছারামপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর দীর্ঘ ৩৬ বছর ধরে একটি গোষ্ঠী পকেট কমিটির মাধ্যমে প্রেসক্লাবের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে। কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গত বছরের ৯ নভেম্বর প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে প্রত্যক্ষ ভোটে বর্তমান কমিটি গঠিত হয়। তবুও প্রতিহিংসার রাজনীতি ও ষড়যন্ত্রের হাত থেকে পুরোপুরি মুক্ত নয় প্রেসক্লাব।

বক্তারা আরও বলেন—
“সাংবাদিকদের কোনো ব্যক্তিগত শত্রু নেই, দলীয় বন্ধুও নেই। আমরা সমাজের কাছে সত্য উপস্থাপন করি। কোনো প্রকার চাপ, হুমকি বা ভয় দেখিয়ে সাংবাদিকদের দায়িত্ব থেকে সরানো যাবে না। যেখানে অনিয়ম বা দুর্নীতি পাবো, সেখানেই আমরা কলম ধরবো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।