ঢাকাSaturday , 21 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও পুরস্কার বিতরণ

admin
February 21, 2026 6:46 pm
Link Copied!

মুরাদনগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও পুরস্কার বিতরণ

চাঁদনী আক্তার
বাংগরা (কুমিল্লা) প্রতিনিধি

গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে মুরাদনগর উপজেলায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকার আদায়ে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

একুশের প্রথম প্রহরে উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। শহীদ মিনার প্রাঙ্গণে তখন ছিল নীরবতা, শ্রদ্ধা আর দেশাত্মবোধের আবহ।

পরে সকাল ১১টায় উপজেলা কাজী নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান ও উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণসহ অন্যরা।

বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।