ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালতের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাঞ্ছারামপুরে সমন্বয় সভা

বসন্ত টিভি
জুন ২, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রাম আদালতের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাঞ্ছারামপুরে সমন্বয় সভা

দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তিতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তি সহজ করা এবং ইউনিয়ন পরিষদভিত্তিক সেবার প্রসার নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী ফেরদৌস আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। কিন্তু অনেকেই এখনও এ সেবা সম্পর্কে অবগত নন। ফলে সামান্য বিরোধও আদালতে গড়ায়, যা বিচারব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তারিকুল ইসলাম বলেন, “গ্রাম আদালতকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এ আদালতের কার্যক্রম আরও গ্রহণযোগ্য করে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারি বিভিন্ন দপ্তর, উন্নয়ন সংস্থা ও এনজিওসমূহ তাদের মাঠপর্যায়ের কার্যক্রমে গ্রাম আদালত বিষয়ে তথ্য প্রচার করলে সাধারণ মানুষ সহজেই এ সেবা সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে।”

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্বাস আলী, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, বসুন্ধরা ফাউন্ডেশনের ম্যানেজার মোশাররফ হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।