ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

admin
জুন ৫, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচারণার লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন বাজারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও শো প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প খরচে আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে উপস্থিত সাধারণ মানুষের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি তথ্যচিত্র বা ভিডিও শো প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারী ফেরদৌস আহমেদ, উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক ভূঁইয়া, সোনারামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহেরা বেগম ,ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আলামিন, আনিসুর রহমান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা ও ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত জনসাধারণের জ্ঞান ও সচেতনতা যাচাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা প্রত্যন্ত অঞ্চলে আইনি সচেতনতা ছড়াতে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।