ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের দক্ষতা ও সংগঠনের কার্যক্রম জোরদারে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের সভা

admin
জুন ১০, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের দক্ষতা ও সংগঠনের কার্যক্রম জোরদারে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের সভা

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের মহাসচিব মোঃ সোয়েব রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় তিনি সদস্যদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের কার্যক্রমকে যুগোপযোগী ও গতিশীল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, লায়ন এবিএম সোবাহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, ঈশিতা হাসান, যুগ্ম মহাসচিব রাকিব উদ্দিন রানা ও হাসান আলীসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম, মোহাম্মদ রিপন মিয়া, মোঃ আলতাফ হোসেন অমি, নুরুন্নাহার চৌধুরী আলপনা, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, তথ্য গবেষণা সম্পাদক কেএম সুজন, সহ সম্পাদক মোঃ আবু হানিফ সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশফাক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, সাংস্কৃতিক সম্পাদক ইমারত হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম তালুকদার, সহ মহিলা ও শিশু পরিবার কল্যাণ সম্পাদক মারিয়া আক্তার, ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন সম্পাদক শহিদুল ইসলাম আলম, সাহিত্য, পাঠাগার ও ছাত্রছাত্রী সম্পাদক কাশফিয়া আক্তার শিবা এবং নির্বাহী সদস্য মোল্লা মোঃ নাসির আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিক মান রক্ষা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।