ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের শিক্ষা নিতে হবে: প্রতিমন্ত্রী সাকি

রোজিনা বেগম
নভেম্বর ৯, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী সাকির দিকনির্দেশনা, বিপ্লব ও সংহতি দিবসে নানা আয়োজন

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য তাৎপর্যবহ ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছিল আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনের ঘটনাপ্রবাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা জাতীয় ইতিহাসে অনন্য স্থান দখল করে আছে। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে সবাইকে একযোগে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খানের সভাপতিত্বে এবং সমবায় পরিদর্শক সাবিহা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ নাজমুল হুদা, জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তায়েবুর রহমান মাসুম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, মাওলানা জাকির হোসেন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাদি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য হানিফ আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসু, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় নেতারা।

বিশেষ অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতান্ত্রিক সংগ্রামের প্রেরণা। এ দিবসের মূল চেতনা ধারণ করে জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও আল এমরান খান বলেন, দেশের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তিনি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দেশপ্রেম বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।