ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যের আহ্বান

মোল্লা মোঃ বেলাল সানি
নভেম্বর ৯, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যের আহ্বান

উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেলে বর্ণাঢ্য কর্মসূচি

বিশেষ  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম মুন্নার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য দেওয়ান নাজমুল হুদা ও সাংগঠনিক সম্পাদক জেট এইচ সেলিম শুকড়ী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাওখায়াত হোসেন ও আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েবুর হাসান মাসুম ও জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম সেন্টু, অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ ও মজিবুর রহমান মজিব, বিএনপি নেতা আবদুর রাজ্জাক শিশু মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এম মনিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমান আলী ও সালাউদ্দিন আহমেদ বাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কালা মিয়া, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার ও আশিকুর রহমান অন্তুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিনের চেতনা চিরস্মরণীয়। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে এ দিবসের শিক্ষা অপরিসীম বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বাঞ্ছারামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।